হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল চালু করা হলো অক্সিজেন প্লান্ট
দি নিউজ লায়নঃ চাচোঁল মহাকুমার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল চালু করা হলো অক্সিজেন প্লান্ট । যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। সংশ্লিষ্ট গ্রামীণ হাসপাতালে অক্সিজেনের অভাবে করোণায় আক্রান্ত রোগীদের চাচোল সুপারস্পেশালিটি হাসপাতাল অথবা মালদা মেডিকেল কলেজের নিয়ে যেতে হতো পরিবারের লোকেদের। হরিশ্চন্দ্রপুর থেকে এই স্বাস্থ্য কেন্দ্রের দূরত্ব অনেকটাই। যার ফলে চরম সমস্যার মুখে পড়তে হতো রোগী এবং তাদের আত্মীয়দের।
কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে এবারে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল অক্সিজেন প্লান্ট চালু করায় খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে করোনা মহামারীর মোকাবিলা করতে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বেঙ্গল অম্বুজা ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এই অক্সিজেন প্লান্ট বসানো হচ্ছে স্থানীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। জেলায় গ্রামীণ হাসপাতালে এই ধরনের অক্সিজেন প্লান্ট বসানোর নজির খুব কম রয়েছে।
মালদা মেডিকেল কলেজ এবং চাচোল সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলে মালদা জেলার ব্যস্ততম গ্রামীণ হাসপাতাল গুলির মধ্যে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালটি অন্যতম। সেখানেই উন্নত মানের অটোমেটিক অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। হরিশ্চন্দ্রপুর ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: অমল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। একটি গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানো হচ্ছে। এতে মানুষের খুব সুবিধা হবে। এর জন্য মুখ্যমন্ত্রী এবং জেলাশাসককে অশেষ ধন্যবাদ। অক্সিজেনের জন্য মুমূর্ষু রোগীকে ৯০ কিলোমিটার দূরে মালদা শহরে যেতে হতো। সেই সমস্যা দূর হবে।

Post a Comment